দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা মাগুরার মহম্মদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।
অভিযুক্ত বৃদ্ধ মো. নওশের আলী বিশ্বাস ওরফে লস্কর বিশ্বাস (৬৫) উপজেলার সদর ইউনিয়নের ধোয়াইল এলাকার মৃত যদন বিশ্বাসের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত দশটার দিকে শিশুটির বাবা বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন।
পরে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিচার দাবি করেন। অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির বাবা মো. জুয়েল মোল্যা মাগুরা সদর থানার সামনে চায়ের দোকান পরিচালনা করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে সকাল ১০টার দিকে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত লস্কর বিশ্বাস কৌশলে তার হাত ধরে ঘরের একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে শিশুটির চিৎকার শুনে তার মা তামান্না খাতুন সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুর পরিবারের দাবি, ঘটনার সময় অভিযুক্ত শিশুটির মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে অভিযুক্ত লস্কর বিশ্বাস সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশুটির বাবা মো. জুয়েল মোল্যা বলেন, অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল স্থানীয় সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি। প্রভাবশালী মহলের চাপে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। আমরা ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/